ক্ষমতা থাকলেই টাকা লুট করা যায়: ফজলুর রহমান






ক্ষমতা থাকলেই টাকা লুট করা যায়: ফজলুর রহমান

কিশোরগঞ্জ জেলা বারের সাংগঠনিক মতবিনিময় সভায়
 বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমান। বৃহস্পতিবার সন্ধ্যায় কিশোরগঞ্জ জেলা আইনজীবী সমিতি কার্যালয়ে
ছবি: এম জে কে বিডি নিউজ 


বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমান বলেছেন, ‘এখন সবাই বড়লোক হওয়ার জন্য পাগল। এই যে বড়লোক হওয়ার পাগলামি শুরু হইছে, সেই কারণে সমাজে এখন দ্বন্দ্ব, সেই কারণেই এখন অবৈধভাবে ক্ষমতা চাই, সেই কারণেই আমরা অন্যায়ভাবে রাজসিংহাসনে দীর্ঘদিন বসে থাকতে চাই। কারণ, ক্ষমতা থাকলেই টাকা লুট করা যায়, কেরানি হইয়াও ৪০০ কোটি টাকা তিন মাসে লুট করা যায়।’



কিশোরগঞ্জ জেলা আইনজীবী সমিতিতে বৃহস্পতিবার সন্ধ্যায় বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় নেতাদের সঙ্গে কিশোরগঞ্জ জেলা বার ইউনিটের সাংগঠনিক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন ফজলুর রহমান। বক্তব্যের একপর্যায়ে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কমিটির এই উপদেষ্টা জানান, যখনই নির্বাচন হোক না কেন, বিএনপি ক্ষমতায় যাবে। তিনি বলেন, ‘আমি আপনাদের বলছি কথাটা, কেউ ফিরাইতে পারবে না। কাজেই আমরা ভালো হলে দেশ ভালো হবে। আইন ভালো হলে দেশ ভালো হবে। বিচার ভালো হলে দেশ ভালো হবে। এই জায়গাটা মনে রাইখেন।



’শেখ হাসিনার আমল অন্ধকারাচ্ছন্ন ছিল উল্লেখ করে ফজলুর রহমান বলেন, ‘হাসিনার সময় নিগূঢ় অন্ধকার ছিল, কিচ্ছু দেখা যাইত না। সামনে অমাবস্যার অন্ধকার ছিল হাসিনার ১৫ বছর। অন্ধকারে টর্চলাইট টিপ দিলে আলোকিত হয়। কিন্তু শীতের দিনে যদি ঢাকায় যাইতে চান সন্ধ্যার পরে, তখন কুয়াশা পড়লে ডাবল লাইট মাইরাও যাইতে পারবেন না। তখন ছিল অন্ধকার, এখন কুয়াশা।’



অন্তর্বর্তী সরকার দ্রুত নির্বাচন না দিলে আবার অন্ধকারে ফিরে যেতে হবে মন্তব্য করে বিএনপির চেয়ারপারসনের এই উপদেষ্টা বলেন, ‘শুধু এই কথাটা বলব, ইউনূস সাহেব একজন অনেক বড় মাপের মানুষ। অনেক আশা করে এ দেশের মানুষ উনার হাতে বিনা প্রশ্নে বাংলাদেশের সমস্ত ক্ষমতা তুলে দিয়েছিলাম। আমরা ভেবেছিলাম, ইউনূস সাহেব বাঙালির সুসন্তান, নোবেল লরিয়েট, তাঁর হাতের স্পর্শে বাংলাদেশ স্বর্ণ হবে, সোনার বাংলা হবে, গণতন্ত্র আসবে। মানুষ বছরের পর বছর ভোট দিতে পারে না, সেই গণতন্ত্রের ভোট দিয়ে একটা নির্বাচিত সরকার আসবে। আমি আশা করব, ডিসেম্বর মাসের মধ্যে একটা নির্বাচন দিয়ে যে দল মেজরিটি হবে সেই দলের হাতে আপনি ক্ষমতা হস্তান্তর করুন। তা না হলে দেশ অন্ধকারে যাবে।’


জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি ও পিপি মো. জালাল উদ্দিনের সভাপতিত্বে সভায় প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব মো. সহিদুজ্জামান। এতে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির সহসাধারণ সম্পাদক আঞ্জুমান আরা বেগম, সহপ্রশিক্ষণ সম্পাদক মো. ওমর ফারুক এবং সহশিক্ষা সম্পাদক আশিকুজ্জামান নজরুল।



জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক এ কে এম মঞ্জুরুল ইসলামের সঞ্চালনায় মতবিনিময় সভায় অন্যদের মধ্যে জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, আইনজীবী জাহাঙ্গীর আলম মোল্লা, শরীফুল ইসলাম, স্পেশাল পিপি এ এম সাজ্জাদুল হক ও মোশারফ হোসেন, আইনজীবী জেসমীন সুলতানা প্রমুখ বক্তব্য দেন।



Our Link:

Facebook      twittet       Tiktok         Instagram


 InnkdIn        Youtube       Telegram 


Good news   :   Facebook  এর মতো  এই site এ
Imcome করতে পারবেন। (Real site)

Monitaization Site: সবার জন্য Open

যে কোনো  Image & Video upload করতে পারবেন।  কোন বিধিবিদান নাই
আর দেরি করিয়েন না।


site name: waveful


Link: Click here


আমাদের Telegram Channel Link :















Next Post Previous Post
No Comment
Add Comment
comment url